জ্যোতিষশাস্ত্র, তাবিজ ও রাশিফল: শিক্ষিত সমাজের আধুনিক কুসংস্কার
গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের চাকরি, বিয়ে বা পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করে—এই বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও বিজ্ঞানের যুগেও জ্যোতিষী ও পীর-ফকিরদের দরবারে শিক্ষিত মানুষের ভিড় প্রমাণ করে যে ডিগ্রি অর্জন মানেই বৈজ্ঞানিক মানসিকতা অর্জন নয়।