পুণ্যের ক্যালকুলেটর: কোন দোয়া পড়লে কত কোটি সওয়াবের বোনাস?
আজকাল ধর্মীয় প্রচারণার ধরন দেখলে মনে হয় এটি কোনো মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) কোম্পানি। অমুক বাক্য ১০০ বার পড়লে ১০ লাখ নেকি, তমুক রাতে জাগলে ৮৩ বছরের ইবাদতের বোনাস—যেন পরকালের দরজায় ক্যালকুলেটর নিয়ে পয়েন্ট গোনা হচ্ছে!
মানবিকতার বদলে সংখ্যাগণনা
এই সওয়াব-বাণিজ্যের সবচেয়ে বড় ক্ষতি হলো, মানুষ বাস্তব জীবনে সৎ হওয়া বা অন্যের উপকার করার চেয়ে তোতাপাখির মতো কিছু আরবি বাক্য আওড়ানোকেই মুক্তির শর্টকাট মনে করে।