পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে—এই সত্য বলার অপরাধে গ্যালিলিওকে গৃহবন্দি করেছিল চার্চ। চারশ বছর পর একইভাবে যুক্তি, বিজ্ঞান ও মানবতাবাদের কথা লেখার অপরাধে মুক্তমনা লেখকদের ওপর নেমে এসেছে চাপাতির আঘাত।

ইতিহাস সাক্ষী, চার্চ বা মোল্লাতন্ত্র সাময়িকভাবে কলম থামাতে পারলেও সত্যের অগ্রযাত্রা কখনোই রুখতে পারেনি। আজ গ্যালিলিওর বিজ্ঞানই পাঠ্যবইয়ে পড়ানো হয়, আর তার বিচারকদের নাম ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।