মুরতাদ বা ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড: যে ধর্মের যুক্তিতে জোর নেই, তার ভরসা তলোয়ার
নিউটনের মহাকর্ষ সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য কেউ অবিশ্বাস করলে বিজ্ঞানীরা তাকে হত্যা করার ফতোয়া দেন না। কারণ সত্যের নিজস্ব প্রমাণ আছে। কিন্তু যে মতবাদ নিজেই নিজের দাবির প্রমাণ দিতে অক্ষম, সে মতবাদ টিকে থাকার জন্য ধর্মত্যাগীর মৃত্যুদণ্ডের বিধান রাখে।
প্রবেশের দরজা খোলা, বেরোনোর দরজা বন্ধ
যেকোনো সুস্থ মতবাদে যোগ দেওয়ার পাশাপাশি তা ত্যাগ করারও পূর্ণ স্বাধীনতা থাকে। যে ব্যবস্থায় বেরোনোর শাস্তি মৃত্যু, সেটি আদর্শ নয়—একটি মানসিক কারাগার।