ধর্মীয় উন্মাদনা যখন রাজনৈতিক প্রশ্রয় পায়, তখন সত্য-মিথ্যা যাচাই করার কোনো প্রয়োজন পড়ে না। বারবার ভুয়া ফেসবুক আইডির গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো প্রমাণ করে যে ধর্মান্ধতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কতটা গভীরভাবে প্রোথিত।