ভ্রূণতত্ত্বের রূপকথা: রক্তপিণ্ড থেকে হাড় ও মাংস তৈরির প্রাচীন ধারণা
আধুনিক এমব্রায়োলজি প্রমাণ করেছে যে ভ্রূণের হাড় এবং পেশি একসাথেই বিকশিত হয়—আগে কঙ্কাল তৈরি হয়ে পরে তার ওপর মাংস চড়ানো হয় না। অথচ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর গ্রিক চিকিৎসক গ্যালেন ঠিক এই ভুল ধারণাটিই দিয়েছিলেন, যা পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের ধর্মগ্রন্থগুলোতেও প্রতিফলিত হয়েছে।