পুরুষতান্ত্রিক ধর্মীয় কাঠামোতে নারীকে সবসময়ই একজন স্বতন্ত্র মানুষ হিসেবে নয়, বরং কারো কন্যা, কারো স্ত্রী বা কারো সম্পত্তি হিসেবে দেখা হয়েছে। আইনি সাক্ষ্যে দুজন নারীকে একজন পুরুষের সমান ধরা এবং উত্তরাধিকারে অর্ধেক দেওয়ার বিধান তারই প্রমাণ।

সম্মানের মোড়কে বন্দিত্ব

নারীকে 'দামি হীরা' বা 'চকলেটের' সাথে তুলনা করে চার দেয়ালের ভেতরে আটকে রাখার যুক্তিটি আসলে নারীকে মানুষ হিসেবে অস্বীকার করারই নামান্তর। প্রকৃত সম্মান আসে সমান অধিকার ও স্বাধীনতা থেকে, অবরোধ থেকে নয়।