ইতিহাস জুড়ে ক্ষমতাবান শাসক ও পুরোহিত শ্রেণির সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল পরকালের প্রলোভন। সাধারণ মানুষকে বলা হয়েছে: 'এই জীবনে অধিকার বা সুখ না থাকলেও সবুর করো, মৃত্যুর পর তোমাদের জন্য বিশাল প্রাসাদ, মদের ঝরনা আর অফুরন্ত ভোগবিলাস অপেক্ষা করছে।'

নৈতিকতার দ্বিচারিতা

পৃথিবীতে যেসব ভোগবিলাসকে 'পাপ' বলে নিষিদ্ধ করা হয়েছে, পরকালের পুরস্কারের তালিকায় ঠিক সেই কাজগুলোকেই চূড়ান্ত পুরস্কার হিসেবে সাজানো হয়েছে! অর্থাৎ সমস্যা ভোগবিলাসে নয়, সমস্যা হলো কে কখন তার লাইসেন্স পাবে তা নিয়ে।